বাণিজ্যিক বিজ্ঞাপন

তারেক রহমানের নেতৃত্বে সম্পর্কের নতুন দিগন্তের আশা মালদ্বীপের প্রেসিডেন্টের

বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু। মঙ্গলবার বিকেলে শপথ গ্রহণ অনুষ্ঠানের পর সংসদ ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানটি ছিল কূটনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই আয়োজনে যোগ দিতে ঢাকায় আসা মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু আশা প্রকাশ করেছেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদক্ষ নেতৃত্বে ঢাকা ও মালের মধ্যকার ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও মজবুত হবে।

শপথ অনুষ্ঠান প্রত্যক্ষ করার পর নিজের এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) এক পোস্টে মুইজ্জু বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর নেতৃত্বাধীন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান প্রত্যক্ষ করতে পেরে আমি আনন্দিত।” তিনি জানান, নবগঠিত সরকারকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন এবং এই বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে।

কূটনৈতিক সূত্র মতে, সংসদ কমপ্লেক্সের জমকালো দক্ষিণ প্লাজায় আয়োজিত এই শপথ অনুষ্ঠানে মালদ্বীপ ছাড়াও চীন, ভারত, পাকিস্তান, সৌদি আরবসহ ১৩টি দেশের প্রতিনিধিরা আমন্ত্রণ পেয়েছিলেন। অনুষ্ঠানে বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, বিভিন্ন দেশের কূটনীতিক, দেশের রাজনৈতিক ও সামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাণিজ্যিক বিজ্ঞাপন

আরও পড়ুন:

Back to top button