বাণিজ্যিক বিজ্ঞাপন

৫ ব্যাংকের একীভূতকরণে গঠিত নতুন ব্যাংকের হাল ধরছেন অভিজ্ঞ নাবিল মুস্তাফিজুর রহমান

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

ব্যাংকিং খাতে বড় ধরনের পরিবর্তনের হাওয়া লেগেছে। পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত হয়ে গঠিত নতুন রাষ্ট্রমালিকানাধীন প্রতিষ্ঠান ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’র চাকা ঘোরানোর দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ ব্যাংকার নাবিল মুস্তাফিজুর রহমান। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) থেকে তাকে নতুন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গত রোববার ব্যাংকের পর্ষদ চেয়ারম্যানের কাছে পাঠানো এক চিঠিতে এই নিয়োগের বিষয়ে সরকারি সম্মতির কথা নিশ্চিত করেছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য চুক্তিভিত্তিক এই দায়িত্ব পালন করবেন তিনি।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ অনুযায়ী এই নিয়োগের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করতে পর্ষদ চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে। সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব মিয়া জানিয়েছেন, পর্ষদ সভায় বিষয়টি উপস্থাপনের পর বাংলাদেশ ব্যাংকের চূড়ান্ত অনাপত্তি (NOC) নিয়ে দ্রুতই নাবিল মুস্তাফিজুর রহমান দায়িত্ব গ্রহণ করবেন। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে এক সপ্তাহের মতো সময় লাগতে পারে।

৩১ বছরের অভিজ্ঞতায় বাজিমাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে ডিগ্রি অর্জনকারী নাবিল মুস্তাফিজুর রহমান দীর্ঘ ৩১ বছর ধরে ব্যাংকিং খাতে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ব্র্যাক ব্যাংকের ডিএমডি এবং হাবিব ব্যাংক লিমিটেডের কান্ট্রি চিফ রিস্ক অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ইউসিবির এএমডি হিসেবে তিনি ঝুঁকি ব্যবস্থাপনা, ইসলামিক ব্যাংকিং এবং ট্রানজেকশন ব্যাংকিংয়ে বিশেষ অবদান রেখেছেন।

নতুন ব্যাংকের বিশাল কর্মপরিকল্পনা এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক—এই পাঁচটি ব্যাংক মিলে গঠিত হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক। বিশাল এই আর্থিক প্রতিষ্ঠানের অনুমোদিত মূলধন ৪০ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে ২০ হাজার কোটি টাকা রাষ্ট্রীয়ভাবে যোগান দেওয়া হয়েছে, এবং বাকি ১৫ হাজার কোটি টাকা আমানতকারীদের শেয়ার থেকে আসবে বলে জানা গেছে।

বাণিজ্যিক বিজ্ঞাপন

আরও পড়ুন:

Back to top button