বাণিজ্যিক বিজ্ঞাপন

সংস্কার পরিষদে শপথ না নিয়ে জুলাইয়ের জনরায়কে ‘অবজ্ঞা’ করেছে বিএনপি: শফিকুর রহমান

ঢাকা

বাণিজ্যিক বিজ্ঞাপন

ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ অনুষ্ঠানটি কেন্দ্র করে দেশের রাজনীতিতে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান অভিযোগ করেছেন, সরকারি দল বিএনপি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিয়ে জুলাই গণ-অভ্যুত্থান এবং জনগণের আকাঙ্ক্ষাকে উপেক্ষা ও অবজ্ঞা করেছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের ভেতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামায়াত আমির এই তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এর আগে সকালে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিলেও সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি, যা জামায়াতসহ জোটের শরিকদের মধ্যে অসন্তোষ তৈরি করেছে।

‘জন-আকাঙ্ক্ষার বিপরীতে বিএনপি’ শফিকুর রহমান বলেন, “আমরা মনে করি, সরকারি দল শপথ না নিয়ে জুলাইকে উপেক্ষা এবং অবজ্ঞা করেছে। এতে জন-আকাঙ্ক্ষার বিপরীতে তাদের অবস্থান বলে আমরা মনে করি। সংস্কারের বিপরীতে তাদের এই অবস্থান স্পষ্ট।” তিনি আরও উল্লেখ করেন, গতকাল গভীর রাতে জামায়াতকে শপথের চিঠি দেওয়া হয়েছিল, যা তাদের জন্য অস্বস্তিদায়ক ছিল। তবুও নাগরিক দায়িত্ব হিসেবে দেশবাসীর প্রতি সম্মান রেখে তারা শপথ নিয়েছেন।

জামায়াত আমির জানান, সংসদ সচিবালয় থেকে দেওয়া পত্রে দুটি শপথের (সংসদ সদস্য ও সংস্কার পরিষদ সদস্য) কথা উল্লেখ ছিল। বিএনপির সদস্যরা কেবল সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ায়, জামায়াত জোটের সদস্যরা কেন দুটি শপথই নিয়েছেন, তার ব্যাখ্যায় তিনি বলেন, “ছাব্বিশ সালের নির্বাচনটা হয়েছে চব্বিশের গণ-অভ্যুত্থানের কারণে। জুলাইয়ের আকাঙ্ক্ষা এবং গণভোটের রায়ের প্রতি সম্মান দেখানো রাজনৈতিক দল হিসেবে আমাদের পবিত্র দায়িত্ব।”

প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ নাহিদের সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সরাসরি বিএনপির সমালোচনা করে বলেন, “সরকারি দল হিসেবে তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নিল না, এটা গণভোটের যে গণরায় এসেছে, সংস্কারের পক্ষে, সেই রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে এবং প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে।”

তিনি আরও বলেন, জুলাই সনদে স্বাক্ষরকারী বিএনপি সরকার গঠনের প্রথম দিনই প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, যা আইনি সংকট তৈরি করেছে। যদিও বিএনপি প্রভিশন পিরিয়ড রেখে সংসদ পর্যালোচনা করার কথা বলেছে, তবে জামায়াত ও এনসিপি জুলাইকে সম্মান জানাতে এই শপথ দ্রুত নেওয়ার দাবি জানিয়েছে।

বিরোধী দল হিসেবে সতর্ক অবস্থান শফিকুর রহমান পুনর্ব্যক্ত করেন যে, তাদের দলের সংসদ সদস্যরা সরকারি প্লট বা ট্যাক্সবিহীন গাড়ি নেবেন না। তিনি বলেন, “দেশ এবং জনগণের ভালোর জন্য সরকার কোনো উদ্যোগ নিলে সমর্থন থাকবে। কিন্তু জনস্বার্থবিরোধী কিছু দেখলে আমরা প্রতিরোধ গড়ে তুলব।”

বাণিজ্যিক বিজ্ঞাপন

আরও পড়ুন:

Back to top button