বাণিজ্যিক বিজ্ঞাপন

বিশ্বকাপ ফাইনালের পর আর্জেন্টিনাকে ঘিরে রহস্য ও বিতর্ক

বিশেষ প্রতিবেদক, ২২ জুলাই ২০২৬

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পর শুধু শিরোপা হারানোর হতাশাই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে ছড়িয়ে পড়েছে নানা ধরনের জল্পনা, প্রশ্ন এবং ষড়যন্ত্র তত্ত্ব।

তবে এসব দাবির পক্ষে এখন পর্যন্ত ফিফা, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (AFA) কিংবা সংশ্লিষ্ট কোনো পক্ষ থেকে কোনো প্রমাণ বা আনুষ্ঠানিক বক্তব্য প্রকাশ করা হয়নি।

ফাইনালের পর সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে, ম্যাচের আগে লিওনেল মেসি সতীর্থদের উদ্দেশে নাকি বলেছিলেন, “যা হয়েছে তা ভুলে গিয়ে সবাই খেলো।
যে বিষয়গুলো নিয়ে প্রশ্ন তুলছেন সমর্থকরা

সামাজিক মাধ্যমে আলোচিত বিষয়গুলোর মধ্যে রয়েছে—

মেসির পরিবারের সদস্যদের গ্যালারিতে দেখা যায়নি বলে দাবি।
আর্জেন্টিনার প্রেসিডেন্টের উপস্থিতি নিয়ে বিভ্রান্তি।
পুরো টুর্নামেন্টে গ্যালারিতে দেখা গেলেও ফাইনালে আর্জেন্টিনার সাবেক তারকা ও কোচ দিয়েগো সিমিওনের অনুপস্থিতি নিয়ে আলোচনা।
দলের অন্যতম গুরুত্বপূর্ণ ফরোয়ার্ড লাউতারো মার্তিনেজকে মাঠে না দেখা এবং সম্প্রচারে খুব কম দেখানো হয়েছে বলে অভিযোগ।
হাফটাইমের পর এনজো ফার্নান্দেজের লাল কার্ড ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
লিসান্দ্রো মার্তিনেজ ও ক্রিশ্চিয়ান রোমেরোর চোট।
কোচ লিওনেল স্কালোনির বদলি নিয়ে সমালোচনা।
পুরো ম্যাচে আর্জেন্টিনার আক্রমণভাগের নিষ্প্রভ পারফরম্যান্স।
বল দখল, পাসিং ও শট অন টার্গেটে স্পেনের একচেটিয়া আধিপত্য।
ম্যাচ শেষে পুরস্কার বণ্টন নিয়েও বিতর্ক।

তবে কি এই ব্যানারের জন্যই হারতে হলো আর্জেন্টিনার বিশ্বকাপ?:
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে একটি ব্যানার।

অনেক সমর্থক প্রশ্ন তুলছেন— “Las Malvinas Son Argentinas” (লাস মালভিনাস সন আর্জেন্তিনাস) লেখা ওই ব্যানারের কারণেই কি আর্জেন্টিনার বিশ্বকাপ জয় হাতছাড়া হয়েছে?

আসলে আলোচিত ব্যানারটি প্রথম সামনে আসে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে জয়ের পর। ম্যাচ শেষে আর্জেন্টিনার কয়েকজন ফুটবলার সমর্থকদের কাছ থেকে পাওয়া একটি ব্যানার হাতে উদযাপন করেন। সেখানে স্প্যানিশ ভাষায় লেখা ছিল “Las Malvinas Son Argentinas”, যার অর্থ “মালভিনাস (ফকল্যান্ড) আর্জেন্টিনার”।

এই স্লোগানটি আর্জেন্টিনার দীর্ঘদিনের সার্বভৌমত্ব দাবির প্রতীক। যে দ্বীপপুঞ্জকে আর্জেন্টিনা ইসলাস মালভিনাস (Islas Malvinas) নামে অভিহিত করে, যুক্তরাজ্য সেটিকে ফকল্যান্ড আইল্যান্ডস (Falkland Islands) নামে পরিচালনা করে। ১৯৮২ সালের যুদ্ধের পর থেকে বিষয়টি দুই দেশের মধ্যে অত্যন্ত সংবেদনশীল কূটনৈতিক ইস্যু হিসেবে বিবেচিত হয়ে আসছে।

ব্যানার প্রদর্শনের পর আন্তর্জাতিক অঙ্গনেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। ফিফার নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক ম্যাচে রাজনৈতিক বার্তা বা স্লোগান প্রদর্শন নিষিদ্ধ হওয়ায় ঘটনাটি পর্যালোচনার আওতায় আসে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে। তবে ফিফা এখন পর্যন্ত এ বিষয়ে কোনো চূড়ান্ত শাস্তিমূলক সিদ্ধান্ত ঘোষণা করেনি।

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই দাবি করতে শুরু করেন, এই ব্যানার প্রদর্শনের পর থেকেই দলের ভাগ্য বদলে যায়। আবার কেউ মনে করছেন রাজনৈতিক বার্তা দেওয়ার ফলেই দলটি শিরোপা হারিয়েছে।

কী ঘটেছিল ফাইনালের আগে আর্জেন্টিনা ড্রেসিংরুমে?:
বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনা ড্রেসিংরুমের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে তুমুল আলোচনা। ভিডিওতে দেখা যাচ্ছে, ম্যাচ শুরুর আগে অধিনায়ক লিওনেল মেসি সতীর্থদের শান্ত করার আপ্রাণ চেষ্টা করছেন।

ড্রেসিংরুমে কোনো একটি ‘অপ্রত্যাশিত’ ঘটনার ইঙ্গিত পাওয়া গেলেও বিষয়টি এখনো রহস্যে ঘেরা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে মেসিকে বেশ গম্ভীরভাবে সতীর্থদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘চলো সবাই, শান্ত থাকো। সবাই শান্ত হও। এখন শুধু খেলাটার কথাই ভাবো। যা-ই হোক, সব ভুলে যাও। শুধু খেলায় মন দাও।

মেসির এই আবেগঘন ও নির্দেশনামূলক বক্তব্যের পর ফুটবল সমর্থকদের মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। তাদের দাবি, ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আর্জেন্টিনা শিবিরে নিশ্চয়ই অস্বাভাবিক কোনো কিছু ঘটেছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক সমর্থক পর্যবেক্ষণ করেছেন যে, স্টেডিয়ামে পৌঁছানোর সময় খেলোয়াড়দের মুখে হাসি থাকলেও মাঠে নামার আগমুহূর্তে তাদের অভিব্যক্তি পুরোপুরি বদলে যায়।

অনলাইনে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে, মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে দেখে মনে হচ্ছিল তিনি প্রায় কান্নায় ভেঙে পড়বেন।

ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজের চোখেমুখে ছিল গভীর বিষণ্নতার ছাপ। আরও কয়েকজন খেলোয়াড়কেও অস্বাভাবিকভাবে উদ্বিগ্ন ও বিমর্ষ দেখাচ্ছিল।

এসব দৃশ্যপটকে ঘিরে নেটিজেনদের মধ্যে বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে পড়েছে। অনেকের ধারণা, মাঠের বাইরের কোনো চাপ বা অভ্যন্তরীণ কোনো ঘটনা খেলোয়াড়দের মানসিকভাবে বিপর্যস্ত করেছিল।

বাণিজ্যিক বিজ্ঞাপন

আরও পড়ুন:

Back to top button