মাদারীপুরের রাজৈরে ইজিবাইক চালককে হাতুড়ি পিটায় জখম।
আহতের স্বজনরা দ্রুত বিচার ও এই মাদক কারবারীকে আইনের আওতায় এনে শাস্তি দাবি

- মাদারীপুরের রাজৈরে ইজিবাইক চালককে হাতুড়ি পিটায় জখম।

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের রাজৈর উপজেলায় মাদক বিক্রি নিষেধের জেরে এক ইজিবাইক চালককে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। একই এলাকার তিনজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন আহতের স্বজনরা।
রোববার (১৯ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার টেকেরহাট উত্তরপাড় এলাকায়, কবিরাজপুর সড়কের মাথায়। সাহেব ফার্মেসির সামনে এ ঘটনা ঘটে।
আহত ইজিবাইক চালক ইব্রাহিম মাতুব্বর (৫০) উপজেলার তাতিকান্দা এলাকার কালামিয়া মাতুব্বরের ছেলে। অভিযোগে অভিযুক্তরা হলেন একই এলাকার হারুন শেখ, এনামুল ও গহের বেপারি।
স্থানীয় সূত্রে জানা যায়, ইব্রাহিম মাতুব্বরের ছোট ছেলের হাতে মাদক দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয় বলে তিনি জানতে পারেন। বিষয়টি নিয়ে অভিযুক্ত হারুন শেখকে নিষেধ করলে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। এ সময় হারুন শেখ হাতুড়ি দিয়ে ইব্রাহিম মাতুব্বরের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহত ইব্রাহিম মাতুব্বরকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন,অভিযোগ নিয়ে কেউ এখনো থানায় আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।




