বাণিজ্যিক বিজ্ঞাপন

মাদারীপুরে কুয়েত প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, ১৫ ভরি স্বর্ণালঙ্করসহ নগদ ৩ লাখ টাকা নিয়েছে চোর চক্রের সদস্যরা

১৫ ভরি স্বর্ণালঙ্করসহ নগদ ৩ লাখ টাকা

মাদারীপুরে কুয়েত প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, ১৫ ভরি স্বর্ণালঙ্করসহ নগদ ৩ লাখ টাকা নিয়েছে চোর চক্রের সদস্যরা

মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর শহরে এক কুয়েত প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গতকাল রাতে (শনিবার) কৌশলে ঘরের দরজা খুলে ঘরের ভেতরে চেতনানাশক পাউডার ছিটিয়ে ১৫ ভরি স্বর্ণালঙ্কারসহ নগদ ৩ লাখ টাকা চোর চক্রের সদস্যরা চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ ক্ষতিগ্রস্ত পরিবারের।

ক্ষতিগ্রস্ত পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল (শনিবার) রাত ১২ টার পরে শহরের থানতলী এলাকার কুয়েত প্রবাসী জাহিদ খানের বাড়ির সবাই ঘুমিয়ে থাকে। এসময় চোর চক্রের সদস্যরা কৌশলে ঘরের দরজা খুলে ঘরে চেতনানাশক জাতীয় পাউডার ছিটিয়ে স্টীলের আলমারি খুলে ১৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৩ লাখ টাকা নিয়ে যায়। পরে ভোরে জাহিদ খানের পিতা আবদুল জলিল খা নামাজ পড়ার জন্য উঠলে তিনি দেখেন ঘরে চুরি হয়েছে। পরে মাদারীপুর সদর থানা পুলিশকে খবর দিলে চরমুগরিয়া পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

এই বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, চুরির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চুরির ঘটনাটিকে পুলিশ তদন্ত করে দেখছে।

বাণিজ্যিক বিজ্ঞাপন

আরও পড়ুন:

Back to top button