বাণিজ্যিক বিজ্ঞাপন

মাদারীপুরে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প:চিকিৎসাসেবা পেলেন ১৫ শতাধিক দরিদ্র মানুষ

চিকিৎসাসেবা পেলেন ১৫ শতাধিক দরিদ্র মানুষ

মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুরের শেখপুরে পনের শতাধিক হতদরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে দুই দিনব্যাপী চক্ষু পরীক্ষা, ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।​সোমবার (১৭ আগস্ট) সকালে শেখপুর বাসস্ট্যান্ড এলাকায় এ মানবিক  কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাত্তার জুট এন্ড ফাইবার্স এর স্বত্বাধিকারী আলহাজ্ব লোকমান মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য হুমায়ুন কবির এবং মাদারীপুর জেলা বিএনপির সাবেক সভাপতি রোজিনা সিদ্দিকী সোমা,জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মিজান শিকদার,কৃষকদলের সদস্য সচিব এ্যাড,অহিদুজ্জামান খান প্রমুখ। 
​আয়োজকেরা জানান, অর্থের অভাবে এলাকার অনেক দরিদ্র মানুষ সঠিক সময়ে চোখের চিকিৎসা করাতে পারেন না। সাধারণ মানুষের কথা চিন্তা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। 
দুই দিনব্যাপী চলা এই ক্যাম্পে অঞ্চলের ১৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে সার্বিক চোখ পরীক্ষা, ওষুধ বিতরণ ও প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে ছানি ছানি পড়া রোগীদের বিনামূল্যে অপারেশনের জন্য প্রাথমিকভাবে বাছাই করা হয়। ​বিনামূল্যে উন্নতমানের সেবা ও ছানি অপারেশনের সুযোগ পেয়ে আয়োজকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন চিকিৎসা নিতে আসা স্থানীয় বাসিন্দারা।

বাণিজ্যিক বিজ্ঞাপন

আরও পড়ুন:

Back to top button