বাণিজ্যিক বিজ্ঞাপন

মাদারীপুরে সৌদিপ্রবাসী যুবকের স্ত্রী বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও প্রতারণার অভিযোগে সংবাদ সম্মেলন

মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরে সৌদিপ্রবাসী এক যুবকের স্ত্রী ও তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা অপবাদ, প্রতারণা এবং ষড়যন্ত্রের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন যুবকের বোন। মঙ্গলবার (৭জুলাই) বিকালে মাদারীপুর শহরের একটি গণমাধ্যম কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন শিল্পী বেগম।
লিখিত বক্তব্যে তিনি জানান, গত ৭ জুন মাদারীপুর সদর উপজেলার চোকদার এলাকার বাসিন্দা বেলাল হাওলাদারের ছেলে সৌদিপ্রবাসী ফজলে রাব্বির সঙ্গে পাশ্ববর্তী ঝিকরহাটি এলাকার আমজাদ হোসেনের মেয়ে আনিসার বিয়ে হয়। বিয়ের পরপরই তার ভাই জানতে পারেন, আনিসার সঙ্গে সনাতন ধর্মাবলম্বী আপন ঘোষ নামে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। পরবর্তীতে তিনি আরও জানতে পারেন, আনিসা ইয়াবা ও গাঁজা সেবনে আসক্ত। গত ২ জুলাই আনিসার ব্যাগ থেকে গাঁজা উদ্ধার করা হয় বলেও দাবি করেন তিনি।শিল্পী বেগমের অভিযোগ, এসব বিষয় দুই পরিবারের মধ্যে জানাজানি হলে বিরোধের সৃষ্টি হয়। বিষয়টি মীমাংসার জন্য উভয় পক্ষের উপস্থিতিতে সালিশের আয়োজন করা হলেও আনিসার মামা শাহীন ঢালীর প্ররোচনায় আনিসা স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়িতে চলে যান।
তিনি আরও বলেন, গত ৫ জুলাই আনিসা স্বামীর বিরুদ্ধে মারধর ও ১০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগ এনে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি হন এবং পরে সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তবে এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন শিল্পী বেগম।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমার ভাই ও আমাদের পরিবারের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। আমাদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার পাশাপাশি আমার ভাইয়ের প্রবাসে ফিরে যাওয়া বাধাগ্রস্ত করার অপচেষ্টা চলছে।তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচারের দাবি জানান

বাণিজ্যিক বিজ্ঞাপন

আরও পড়ুন:

Back to top button