বাণিজ্যিক বিজ্ঞাপন

জাতিসংঘ মহাসচিবের বার্তা রমজানের শুরু উপলক্ষে

কণ্ঠস্বর.কম | এমডি ফারহান আলম আনিম | ১৫ ফেব্রুয়ারি ২০২৬

পবিত্র রমজান মাসের শুরু উপলক্ষে এক বার্তায় বিশ্ববাসীর প্রতি শান্তি, মানবিকতা ও সংহতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

বার্তায় তিনি বলেন, রমজান আত্মশুদ্ধি, প্রার্থনা এবং মানুষের প্রতি সহমর্মিতার এক গুরুত্বপূর্ণ সময়। তবে আজও বিশ্বের বহু মানুষ—আফগানিস্তান, ইয়েমেন, গাজা ও সুদান–সহ বিভিন্ন অঞ্চলে সংঘাত, ক্ষুধা, বাস্তুচ্যুতি ও বৈষম্যের শিকার।

তিনি আরও বলেন, এই কঠিন ও বিভক্ত সময়ে রমজানের মূল শিক্ষা আমাদের বিভাজন দূর করতে, কষ্টে থাকা মানুষের পাশে দাঁড়াতে এবং প্রতিটি মানুষের অধিকার ও মর্যাদা রক্ষায় একসঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করে।

বাণিজ্যিক বিজ্ঞাপন

আরও পড়ুন:

Back to top button