বাণিজ্যিক বিজ্ঞাপন

ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে ‘মিট কার্নিভাল’, পাওয়ার্ড বাই বেঙ্গল মিট

আরিফুর সাদনানঃ রাজধানী ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন ক্রাউন প্লাজার মোজাইক রেস্তোরাঁয় বেঙ্গল মিটের সৌজন্যে শুরু হয়েছে ‘মিট কার্নিভাল’ বুফে ডিনার ফেস্টিভ্যাল।

আজ ১২ নভেম্বর থেকে শুরু হয়ে ২১ শে নভেম্বর ২০২৬ পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে চলবে তাদের বুফে ডিনারের আয়োজন। আয়োজনে থাকছে বাংলাদেশের ঐতিহ্যবাহী মাংসের রকমারি রান্নার পাশাপাশি বিভিন্ন দেশের জনপ্রিয় বাহারি খাবারের চমক।

ডিনারের ব্যুফেতে উল্লেখযোগ্য পদগুলোর মধ্যে রয়েছে সুগন্ধি ভাতের সঙ্গে মেজবানি ঢঙে রোস্ট করা বিফ ব্যাক লেগ, বিফ শর্ট রিবস কালাভুনা, বিফ নিহারি, স্লো-কুকড বিফ ব্রিসকেট, ওসো বুকো, হোল ল্যাম্ব উজি ও প্রিমিয়াম কোল্ড কাট। উৎসবের জন্য রন্ধনশিল্পীরা আরও কিছু বিশেষ খাবারের আয়োজন করেছেন।

কার্নিভালের এই আয়োজনের সঙ্গে মিল রেখে ডেজার্ট মেনুতে রয়েছে বিফি চকোলেট মুস ও বেকন চকোলেট বার্ক। কন্টিনেন্টাল ডেজার্টকে টেক্কা দিতে পাশাপাশি রয়েছে বাংলার ঐতিহ্যবাহী দই এবং শীতকালীন বিশেষ আকর্ষণ নলেন গুড়ের রসগোল্লা সহ অন্যান্য মিষ্টির নান্দনিক সমাহার ।

আইএইচজি সাউথ ওয়েস্ট এশিয়ার এরিয়া জেনারেল ম্যানেজার এবং ইন্টারকন্টিনেন্টাল ঢাকা ও ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের ক্লাস্টার জেনারেল ম্যানেজার আশওয়ানি নায়ার বলেন, “মিট কার্নিভাল এমনভাবে সাজানো হয়েছে যাতে প্রিমিয়াম মাংসের সমৃদ্ধ স্বাদ, বৈচিত্র্য ও বহুমুখী ব্যবহার অতিথিদের সামনে একটি বিশেষ ডাইনিং অভিজ্ঞতা হিসেবে তুলে ধরা যায়। বেঙ্গল মিটের সঙ্গে আমাদের এই সহযোগিতা উন্নতমানের উপকরণ ও দক্ষ রন্ধনশৈলীর সমন্বয়ে অতিথিদের জন্য একটি স্মরণীয় গ্যাস্ট্রোনমিক অভিজ্ঞতা নিশ্চিত করবে।”

মিট কার্নিভালের এই উৎসবের মাংস সরবরাহ সহযোগী বেঙ্গল মিট। বুফে মাংসের বাহারি আয়োজনের জন্য প্রতিষ্ঠানটি মাংস সরবরাহ করছে।

কার্নিভালের এই বুফে ডিনারের জন্য জনপ্রতি ৮,৯৯৯ টাকা নেট খরচ পড়বে। তবে অংশগ্রহণকারী ব্যাংকের নির্ধারিত কার্ডের প্রযোজ্য শর্ত সাপেক্ষে পাওয়া যাবে বিভিন্ন অফার যেখানে ‘পে ১ গেট ডাইন ৪’, ‘ডাইন ৩ পে ১’ ও ‘ডাইন ২ পে ১’ সুবিধার কথা উল্লেখ রয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সন্নিকটে অবস্থিত আভিজাত্যপূর্ণ হোটেল ক্রাউন প্লাজা তাদের আবাসিক অতিথি ও স্থানীয় খাদ্যপ্রেমীদের জন্য নিয়মিত বৈচিত্র্যময় সব আয়োজনের মাধ্যমে সেবা দিয়ে থাকে। মিট কার্নিভালে মোজাইকে তাদের বুফে ডিনারে অংশগ্রহনের জন্য  মোজাইক রেস্তোরাঁয় এই বুফে ডিনারে অংশগ্রহণ ও আসন সংরক্ষণের জন্য অফিশিয়াল ফেসবুক পেজে তথ্য জানা যাবে।

বাণিজ্যিক বিজ্ঞাপন

আরও পড়ুন:

Back to top button