কে এই ঘিওরে বানিয়াজুরী এস আর আনসারী বিল্টু ?
ঘিওরে বানিয়াজুরী ইউনিয়নবাসী এস আর আনসারী বিল্টুকে কেন আবারো চেয়ারম্যান হিসেবে পেতে চায়

মানিকগঞ্জ প্রতিনিধি।
মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার ৬ নং বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস. আর আনসারী বিল্টু “মোস্ট পপুলার এন্ড ক্লিন ইমেজের” সৃজনশীল ব্যক্তি, এতথ্য নিশ্চিত করেন ইউনিয়নবাসীরা। তাঁর নির্বাচনী এলাকার জনগণ বলেন, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে বিপন্ন প্রান্তিক মানুষের পাশে দাঁড়াতে একটুও কার্পণ্য নেই তাঁর। ঐতিহ্যবাহী ৬ নং বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের জনবান্ধব চেয়ারম্যান এস.আর আনসারী বিল্টু বলেন,বানিয়াজুরী ইউনিয়নের উন্নয়ন ও সর্বস্তরের জনগণের সেবা করাই আমার মূললক্ষ্য। মাঠ পর্যায়ে পৌঁছে জনগণের সাথে আলোচনা করে জানা গেছে, এস.আর আনসারী বিল্টু জনগণের সাথে সৌহার্দ্যপূর্ণ গভীর সম্পর্ক গড়ে তুলেছেন। ভোটাররা তাঁকে আবারো বিপুল ভোটে বিজয়ী করার চুড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। প্রসঙ্গত, দলীয় প্রতীকের লড়াই এবার নির্বাচনের বাইরে থাকায় ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে। উল্লেখ্য, ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হবে আগামী বছরের জানুয়ারিতে। সম্ভাব্য চেয়ারম্যান, সম্ভাব্য সংরক্ষিত সদস্য ও সদস্য প্রার্থীরা পাড়া মহল্লায়, হাটে বাজারে, বাড়ি ঘরে, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ,সড়ক, অলিগলির গুরুত্বপূর্ণ স্থানে ছবি সংবলিত ব্যানার, ফেস্টুন , হ্যান্ডবিল ও বিলবোর্ড টাঙ্গিয়ে নিজের জনপ্রিয়তা জানান দিচ্ছেন। উঠান বৈঠক, পথসভা ও সামাজিক অনুষ্ঠানে উপস্থিত থাকছেন এবং নিজের প্রার্থিতা জানান দিচ্ছে তাঁরা। নির্বাচন নামক জনগণের সর্বজনীন উৎসবকে মব সন্ত্রাস নামে এক নতুন উগ্ৰপন্থী উপদ্রব সমাজের সমস্ত ইতিবাচক
অংশকে তছনছ করে দিতে পারে । তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানে থাকার অনুরোধ জানিয়েছেন সমাজের বিশিষ্ট জনেরা।







