বাণিজ্যিক বিজ্ঞাপন

আতিথেয়তায় এক যুগের সাফল্যঃ ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে বেস্ট ওয়েস্টার্ন প্লাস ম্যাপল লিফ

নিজস্ব প্রতিবেদক: আতিথেয়তা শিল্পে গৌরবময় এক যুগ পূর্ণ করল রাজধানীর অন্যতম শীর্ষস্থানীয় হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস ম্যাপল লিফ’। নিষ্ঠা, উদ্ভাবন এবং অতিথিদের সর্বোচ্চ মানের সেবা প্রদানের অটল অঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠানটি তাদের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে।
আন্তর্জাতিক চেইন ‘ওয়ার্ল্ড হোটেলস’-এর অধীনে পরিচালিত এই হোটেলটি গত ১২ বছরে ঢাকার আতিথেয়তা খাতে এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। দেশি-বিদেশি কর্পোরেট ব্যক্তিত্ব এবং অবকাশযাপনকারীদের জন্য আরাম, আধুনিক সুযোগ-সুবিধা ও আন্তরিক আতিথেয়তার এক চমৎকার মেলবন্ধন গড়ে তুলেছে প্রতিষ্ঠানটি।
রাজধানীর উত্তরা-১ নং সেক্টরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যন্ত সন্নিকটে হোটেলটির অবস্থান। কৌশলগত এই অবস্থানের কারণে নিরবচ্ছিন্ন যোগাযোগ ও যাতায়াতের সুবিধা মেলে। ফলে আন্তর্জাতিক ব্যবসায়ী, কর্পোরেট প্রতিনিধি, ট্রানজিট যাত্রী, এয়ারলাইনস কর্মকর্তা এবং ভ্রমণপিপাসুদের কাছে এটি প্রথম পছন্দে পরিণত হয়েছে।
সময়ের সঙ্গে ভ্রমণকারীদের পরিবর্তনশীল চাহিদার কথা মাথায় রেখে হোটেলটি কেবল আবাসন সুবিধাতেই সীমাবদ্ধ থাকেনি। কর্পোরেট অতিথিদের জন্য এখানে রয়েছে আধুনিক প্রযুক্তিসম্পন্ন পেশাদার পরিবেশ, মিটিং ও ব্যবসায়িক ইভেন্ট আয়োজনের সুব্যবস্থা। অন্যদিকে, অবকাশযাপনকারী অতিথিদের জন্য রয়েছে প্রশান্তিদায়ক ও উষ্ণ পরিবেশ, যেখানে কর্মীদের আন্তরিক সেবা প্রতিটি মুহূর্তকে স্মরণীয় করে তোলে।
গত এক যুগের পথচলায় আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে বাংলাদেশের ঐতিহ্যবাহী আতিথেয়তার সমন্বয় ঘটিয়ে ঢাকার প্রতিযোগিতামূলক হোটেল শিল্পে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে বেস্ট ওয়েস্টার্ন প্লাস ম্যাপল লিফ।
প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ জানায়, অতিথিদের অবিচল আস্থা, ব্যবসায়িক অংশীদারদের সহযোগিতা এবং সর্বোপরি হোটেলের কর্মীদের নিরলস পরিশ্রম ও পেশাদারিত্বের কারণেই এই মাইলফলক অর্জন সম্ভব হয়েছে।
গৌরবময় এই অর্জনের পাশাপাশি ভবিষ্যতে সেবার মান আরও আধুনিকায়ন এবং অতিথিদের অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ বেস্ট ওয়েস্টার্ন প্লাস ম্যাপল লিফ।
‘আস্থার ১২ বছর, উৎকর্ষের ১২ বছর’—এই স্লোগানকে সামনে রেখে নতুন অধ্যায়ে পা রাখছে প্রতিষ্ঠানটি। কেবল একটি এয়ারপোর্ট হোটেল হিসেবেই নয়, বরং দেশি-বিদেশি সকল শ্রেণির অতিথিদের জন্য আতিথেয়তার এক নির্ভরযোগ্য ও প্রিয় গন্তব্য হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করাই হোটেলটির মূল লক্ষ্য।
 
এক যুগের পদার্পণে হোটেল কর্তৃপক্ষ হোটেল বুকিংয়ে বাই ওয়ান গেট ওয়ান, স্পা-তে ৪০ শতাংশ ছাড়, বুফ্যে ব্রেকফাস্ট ও ডিনার অফার, কফিতে বাই ওয়ান গেট টুসহ বেশ কিছু অফার দিচ্ছে। অফার চলবে নভেম্বরের ১৪ তারিখ পর্যন্ত।
বিস্তারিত জানতে তাদের সোশ্যাল মিডিয়া পেইজ অথবা ওয়েবসাইটে দেখে বুক করতে পারেন আপনার পছন্দসই অফার।

বাণিজ্যিক বিজ্ঞাপন

আরও পড়ুন:

Back to top button