মানিকগঞ্জে ” মায়ের শক্তি আস্তানায়” ৩১তম বার্ষিক পবিত্র উরস মোবারক
মানিকগঞ্জ প্রতিনিধি ।
ঈর্ষা, বিদ্বেষ ,পরনিন্দা হিমাগারে রেখে যথার্থপথে চলার অঙ্গীকারে বিশ্বাস, ভক্তি প্রেম উক্তিটি সামনে রেখে জাবেদ পাগল ওয়ায়েছী ( রঃ) এঁর স্মরণে মানিকগঞ্জ পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের পশ্চিম বান্দুটিয়া বাগানবাড়ি রোড, সিরাজ পাগল ওয়ায়েছীর নিজ বাসভবন “মায়ের শক্তি আস্তানায়” ১৯ নভেম্বর বৃহস্পতিবার হইতে ২২ নভেম্বর রোববার পর্যন্ত পবিত্র উরস মোবারক অনুষ্ঠিতব্য । প্রসঙ্গত, জাতিধর্মবর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের চরণধুলি দিয়ে উরস মোবারকের আনন্দ মেলাকে সত্য সুন্দর করার জন্য সবিনয় অনুরোধ জানিয়েছেন, সিরাজ পাগল ওয়ায়েছী, ভক্তবৃন্দ ও এলাকাবাসী। ৩১তম বার্ষিক পবিত্র উরস মোবারক উপলক্ষ্যে গ্ৰাম বাংলার গ্রামীণ ঐতিহ্য ও লোকজ সংস্কৃতি ধরে রাখতে গ্ৰামীণ মেলার উৎসব বিরাজ করছে গ্রামে গ্রামে। মহতী এই অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মাসুদ পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, মাননীয় মন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয়, সংসদ সদস্য মানিকগঞ্জ -৩ ও আহ্বায়ক জেলা বিএনপি মানিকগঞ্জ, মিজ্ আফরোজা খানম রিতা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জেলা বিএনপি’র আহ্বায়ক সদস্য আ. ত.ম. জহির আলম খান। মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ, অধ্যাপক ডাঃ আব্দুল করিম।
অনুষ্ঠানের আয়োজন করবেন, দরবারের ভক্তবৃন্দ ও সার্বিক সহযোগিতায় থাকবেন এলাকাবাসী। খেদমতে, সিরাজ পাগল ওয়ায়েছী, গদীনশীল রানা পাগল ওয়ায়েছী ও এলাকাবাসী। পরিচালনায় থাকবেন, মোঃ আঃ মজিদ, মোঃ ইউনুছ আলী ও মোঃ সেলিম বিশ্বাস।
শুভেচ্ছান্তে, মোঃ জহিরুল আলম চিশতী ও মোঃ মাসুদ রানা। উল্লেখ্য, ১৯ নভেম্বর বৃহস্পতিবার বাদ আছর মিলাদ মাহ্ফিল ও শিন্নি বিতরণ। রাত্র ৯ ঘটিকা হতে ভাব বৈঠকীগান। ২০ নভেম্বর শুক্রবার বিকেল ৩ ঘটিকা হতে বিচার গান পরিবেশন করবেন, জসিম সরকার, টাঙ্গাইল বনাম বাউল সুমন পাগল, মানিকগঞ্জ। ২১ নভেম্বর শনিবার বিকেল ৩ ঘটিকা হতে বিচার গান পরিবেশন করবেন, মানিক দেওয়ান, ঢাকা বনাম মাসুদ সরকার, ফরিদপুর।
২২ নভেম্বর রোববার বেলা ৩ ঘটিকা হতে কাওয়ালী গান পরিবেশন করবেন , নুরে জান্নাত কাওয়ালী গ্ৰুপ, পরিচালনায়, ইমন খান/ লালন সন্ধ্যা পরিবেশ করবেন, হামিদা পারভীন- মুক্তা পারভীন কুষ্টিয়া, সাবরিনা মমোতাজ মমো, ইতালি প্রবাসী, পারভীন সুলতানা বৃথী, ফারজানা নিয়ামত নিপা শাহাবাজ ইস্তিয়াক হাসান- শাহ সিমেন্ট তারকা, পাগল সানোয়ার সাঁইজী, ফরিদ বাউল, মানিকগঞ্জ ও এলাকার শিল্পীবৃন্দ।







