বাণিজ্যিক বিজ্ঞাপন

নতুন দায়িত্বের শুরুতেই মা-বাবার কবরে প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

বাণিজ্যিক বিজ্ঞাপন

দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথম দিনেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন সরকারপ্রধান তারেক রহমান। এসময় তাঁর সাথে নতুন মন্ত্রিসভার সদস্যরাও উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করার আগে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে দোয়া ও মোনাজাত করেছেন তারেক রহমান। বুধবার দুপুর ১২টার পর রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে সমাধি প্রাঙ্গণে উপস্থিত হয়ে তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের পর গতকাল রাতেই তারেক রহমান সপরিবারে তাঁর বাবা ও মায়ের কবর জিয়ারত করেছিলেন। তবে আজ দুপুরে তিনি প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রীয়ভাবে এককভাবে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে দ্বিতীয়বার শ্রদ্ধা নিবেদন করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় প্রধানমন্ত্রী এবং তাঁর মন্ত্রিপরিষদের সদস্যরা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং মোনাজাতে অংশ নেন।

এর আগে বুধবার বেলা ১১টার দিকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানেও প্রথমে তিনি এককভাবে এবং পরে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।

বাণিজ্যিক বিজ্ঞাপন

আরও পড়ুন:

Back to top button