
বাংলাদেশের ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী, ‘গণতন্ত্রের মা’ ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন কণ্ঠস্বর সম্পাদক জোসেফ ডি কস্টা।
এক শোকবার্তায় তিনি বলেন, “দেশ ও গণতন্ত্রের জন্য তাঁর ত্যাগ ও আপসহীন সংগ্রাম চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে দেশ এক মহান অভিভাবককে হারালো।”
তিনি মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।







