বাণিজ্যিক বিজ্ঞাপন

আমার জীবনে কেউ আসুক, মেয়ের আবদার- বাঁধন

বিনোদন ডেস্ক- বহু গুণে গুণান্বিত জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। নাটক, মডেলিং ও সিনেমায় ভিন্ন মাত্রার চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন তিনি। তিনি পাশাপাশি একজন চিকিৎসকও। ইতোমধ্যে দেশের গণ্ডি পেরিয়ে বলিউডেও অভিনয়ের দ্যুতি ছড়িয়ে প্রশংসা কুড়িয়েছেন বাঁধন।

সোমবার (২৮ অক্টোবর) ছিল অভিনেত্রীর ৪১তম জন্মদিন। জীবনের বিশেষ এই দিনটি বাসায় নিজের পরিবারের সঙ্গেই কাটিয়েছেন বাঁধন। তবে মায়ের জন্মদিনে একটি বিশেষ আবদার করেছেন অভিনেত্রীর মেয়ে।

এ প্রসঙ্গে গণমাধ্যমে বাঁধন বলেন, আমার একমাত্র মেয়ে চায়, তার মায়ের জীবনে কেউ আসুক, মা সুন্দর করে জীবনযাপন করুক। মেয়ে বড় হচ্ছে। আমাকে অনেক কাছ থেকে দেখে, ভালোবাসে। আমিও তাকে ভীষণ ভালোবাসি।

বাণিজ্যিক বিজ্ঞাপন

আরও পড়ুন:

Back to top button