বাণিজ্যিক বিজ্ঞাপন

কিসে মজেছেন তারা-আদিত্য?

ভারতীয় শিল্পপতি ও পোলো খেলোয়াড় বীর পাহাড়িয়ার সঙ্গে অভিনেত্রী তারা সুতারিয়ার সম্পর্কের বিচ্ছেদের গুঞ্জনের রেশ কাটতে না কাটতেই এবার বলিউডের অন্যতম ‘এলিজিবল ব্যাচেলর’ আদিত্য রায় কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি।

সম্প্রতি ফিল্মফেয়ারের এক প্রতিবেদনে দাবি করা হয়, তারা এবং আদিত্য রায় বর্তমানে একে অপরের সাথে ডেট করছেন।ভক্তরা ইতিমধ্যেই এই জুটিকে ‘সুপার গুড লুকিং’ এবং ‘কিউট’ বলে সামাজিক মাধ্যমে অভিনন্দন জানাতে শুরু করেছেন। গত বছরের শেষের দিকে গায়ক এপি ধিলোঁর মুম্বাই কনসার্টের একটি ভিডিওকে কেন্দ্র করে বীর পাহাড়িয়া ও তারার সম্পর্কের টানাপোড়েন প্রকাশ্যে আসে।

স্টেজে তারার সাথে এপি ধিলোঁর ঘনিষ্ঠ মুহূর্ত দেখে বীরের অস্বস্তি নিয়ে চর্চা শুরু হয়। যদিও পরে ওরি এবং বীর নিজে ভিডিওটি এডিট করা বলে দাবি করেন এবং তারাকে সমর্থন জানান, কিন্তু সেই ঘটনার কিছুদিন পরেই তাদের বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ে।তবে বীর বা তারা কেউই আনুষ্ঠানিকভাবে এই বিচ্ছেদের কথা স্বীকার করেননি।

২০২৪ সালে অনন্যা পাণ্ডের সাথে বিচ্ছেদের পর আদিত্য রায় কাপুরকে বেশ কিছুদিন সিঙ্গেল দেখা গিয়েছিল। মাঝখানে গোয়ার মডেল জর্জিনা ডি’সিলভার সাথে তার নাম জড়ালেও এখন তারা সুতারিয়ার সাথে তার রসায়ন নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। আদিত্য ও তারা দুজনেই ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা মুখ খোলেন না, তাই ফিল্মফেয়ারের এই রিপোর্টে ভক্তদের কৌতূহল আরও বেড়ে গেছে।

বাণিজ্যিক বিজ্ঞাপন

আরও পড়ুন:

Back to top button