বাণিজ্যিক বিজ্ঞাপন

তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার: মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় ১০ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

বাণিজ্যিক বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে গতিশীলতা আনতে ও বিশেষায়িত পরামর্শের জন্য ১০ জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার রাষ্ট্রপতি রুলস অব বিজনেস অনুযায়ী এই নিয়োগ দেন। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে ৫ জন মন্ত্রীর পদমর্যাদা এবং ৫ জন প্রতিমন্ত্রীর পদমর্যাদা ভোগ করবেন।

মন্ত্রিপরিষদ সূত্রে জানা গেছে, উপদেষ্টাদের তালিকা নিম্নরূপ:

মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা:

১. মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ২. নজরুল ইসলাম খান ৩. রুহুল কবির রিজভী আহমেদ ৪. মো. ইসমাইল জবিউল্লাহ ৫. রাশেদ আল মাহমুদ তিতুমীর

প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা:

১. হুমায়ুন কবির ২. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম ৩. জাহেদ উর রহমান ৪. মাহাদি আমিন ৫. রেহান আসিফ আসাদ

এই নিয়োগের পরপরই নতুন সরকার তাদের কার্যক্রম শুরু করেছে। এর আগে, তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন এবং তার নেতৃত্বে ২৫ জন পূর্ণ মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নিয়েছিলেন।

এদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমানের একান্ত সচিব–১ হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদীকে নিয়োগ দেওয়া হয়েছে।

বাণিজ্যিক বিজ্ঞাপন

আরও পড়ুন:

Back to top button