বাণিজ্যিক বিজ্ঞাপন

২২ বছরের বর্ণাঢ্য শিক্ষকতা জীবনের ইতি; সাটুরিয়াতে আবেগঘন বিদায়ী সংবর্ধনা

 

মানিকগঞ্জ প্রতিনিধি।

মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার ঐতিহ্যবাহী গোপালপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (কৃষি) মোঃ নজরুল ইসলাম মহোদয়ের ২২ বছরের গৌরবোজ্জ্বল শিক্ষকতা জীবনের অবসানের আবেগঘন বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজন করেছেন গোপালপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটি, শিক্ষক, কর্মচারী কর্মকর্তা, অভিভাবক ও শিক্ষার্থীরা। অত্র প্রতিষ্ঠানের হলরুমে প্রধান শিক্ষক মুহাম্মদ জসীম উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষক, কর্মচারী কর্মকর্তা, অভিভাবক, শিক্ষার্থীরা ও সমাজের বিশিষ্ট জনেরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, সিনিয়র শিক্ষক মোঃ নজরুল ইসলাম মহোদয় তাঁর দীর্ঘ শিক্ষকতা জীবনের নিষ্ঠা,সততা, শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা এবং

  • শিক্ষাক্ষেত্রে তাঁর অসামান্য অবদানের কথা গভীরশ্রদ্ধারসাথে স্মরণ করেন। এসময় শিক্ষক ও শিক্ষার্থীদের আবেগঘন বক্তব্যে উপস্থিত অনেকেই আপ্লুত হয়ে পড়েন। বিদায়ী শিক্ষককে সম্মাননা ক্রেস্ট, বিভিন্ন উপহার সামগ্রী ও পুস্পস্তবক প্রদান করা হয়। তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুন্দর অবসরজীবন কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। তাঁর নিজ বাসভবনে পৌঁছে দেয়া হয়। এসময় বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষক, কর্মচারী কর্মকর্তা, অভিভাবক, বিদ্যার্থী ও শুভানুধ্যায়ীদের আন্তরিক ভালোবাসা এবং আবেগঘন অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে বিদ্যালয়ের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। উল্লেখ্য, সমাজদরদী, মানবহিতৈষী শিক্ষানুরাগী আলহাজ্ব মোহাম্মদ শফিউল আবুল বাশার ১৯৯৯ সালে গোপালপুর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত করেন। তাঁর এই দূরদর্শী চিন্তায় প্রতিষ্ঠানটি শিক্ষাঙ্গনে প্রশংসনীয় ও অনুকরণীয়। ২১ সেপ্টেম্বর সোমবার ২০২৬ ইং তারিখে কীর্তিমান সিনিয়র (কৃষি) শিক্ষক মোঃ নজরুল ইসলাম মহোদয়ের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান চিরকাল ইতিহাসের পাতায় পাতায় লেখা থাকবে।

বাণিজ্যিক বিজ্ঞাপন

আরও পড়ুন:

Back to top button