মাদারীপুরে স্বামীর পরকিয়ায় বাঁধা দেওয়ায় স্ত্রী ও তার স্বজনদের বিরুদ্ধে মানহানিকর, প্রতিবাদে সংবাদ সম্মেলন


মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের কালকিনিতে স্বামীর পরকিয়ায় বাঁধা দেওয়ায় স্ত্রী, স্বজন ও প্রতিবেশি লোকজনের বিরুদ্ধে মানহানিকর, মিথ্যে ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। এ সময় এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিচার দাবি করা হয়। শনিবার বেলা ১২টার দিকে মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের কোলচরী এলাকার ইয়াসমিন আক্তার ও তার বাবা হাবিবুর রহমান তালুকদার, তার ভাই মাসুদ তালুকদার, ইয়াসমিনের মেয়ে মার্জিয়া আক্তার ও তার ছেলে স¤্রাট তালুকদার।
এ সময় তাঁরা বলেন, কোলচরী এলাকার বাসিন্দা মনি আক্তারের সঙ্গে একই এলাকার মজিবর রহমান তালুকদার দীর্ঘদিন ধরে পরকীয় সম্পর্কে রয়েছেন। এ ঘটনায় মজিবর রহমানের স্ত্রী ইয়াসমিন আক্তার, তার স্বজন ও প্রতিবেশিদের নিয়ে তার স্বামীর কর্মকান্ডের প্রতিবাদ জানায়। এরই পরিপেক্ষিতে গত ২৮ মে মনি আক্তারের ওপর হামলা হয়েছে বলে মিথ্যে অভিযোগ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত করে।
হামলায় তারা ইয়াসমিন আক্তার, মাসুদ তালুকদার, মার্জিয়া আক্তার, হাবিবুর রহমান তালুকদারসহ স্থানীয় কয়েকজনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করেন। অথচ পুরো ঘটনা সাজানো। পরকীয় ঘটনা বাঁধা দেওয়া মনি আক্তার ক্ষুদ্ধ হয়ে এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। সংবাদ সম্মেলন থেকে তারা এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। একই সঙ্গে যারা অপতথ্য দিয়েছে, তাদের বিচারও দাবি করেন তাঁরা।





