বাণিজ্যিক বিজ্ঞাপন

অবৈধ বাংলাদেশি অভিবাসীদের দেশে ফেরত পাঠাল যুক্তরাজ্য

দেলোয়ার হোসেন, যুক্তরাজ্য

যুক্তরাজ্য অবৈধভাবে অবস্থান করা বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরত পাঠানো শুরু করেছে। সম্প্রতি সিলেটিসহ মোট ১৫ বাংলাদেশিকে বিশেষ চার্টার ফ্লাইটে দেশে ফেরত পাঠানো হয়েছে। এদের বিরুদ্ধে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

ফ্লাইট HFM851 বৃহস্পতিবার রাত ৯টায় লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দর থেকে উড্ডয়ন করে, ইসলামাবাদ হয়ে শুক্রবার দুপুর ২টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছায়। বাংলাদেশ হাইকমিশন ফেরত আসা যাত্রীদের জন্য ট্রাভেল পারমিট ইস্যু করেছে। ফেরত আসা ব্যক্তিদের মধ্যে কেউ বৈধ পাসপোর্টধারী, কেউ পাসপোর্ট মেয়াদোত্তীর্ণ। নারীও ছিলেন তাদের মধ্যে।

সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, নোয়াখালী ও ঢাকার অবৈধ অভিবাসীদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

যাত্রী তালিকা অনুযায়ী, ১৫ জনের মধ্যে অন্তত ছয়জনের কোনো পেশা উল্লেখ ছিল না। বাকিরা মূলত যুক্তরাজ্যে ওয়েটার বা শিক্ষার্থী হিসেবে কাজ করতেন।

যুক্তরাজ্যের অভিবাসন কর্তৃপক্ষ অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে। বাংলাদেশ সরকার এই প্রক্রিয়ায় সহযোগিতা করছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, “ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যারা অবৈধভাবে অবস্থান করেন, যুক্তরাজ্য তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে; ফেরত পাঠানো সেই প্রক্রিয়ার অংশ।”

বাণিজ্যিক বিজ্ঞাপন

আরও পড়ুন:

Back to top button