চিকিৎসা করাতে গিয়ে প্রাণ গেল একই পরিবারের ৪ জনের, শোকে স্তব্ধ পরিবার

মাদারীপুর প্রতিনিধি:
চিকিৎসার আশায় মাদারীপুর থেকে ফরিদপুরে গিয়েছিলেন একই পরিবারের চার সদস্য। কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফেরা আর হলো না তাদের। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পরিবারের চারজনই। নিহতরা হলেন- জাহাঙ্গীর হোসেন ও আলমগীর হোসেন এবং তাদের দুই স্ত্রী খোরশেদা বেগম ও মাজেদা বেগম। এরা সবাই মাদারীপুর জেলার মোস্তফাপুর ইউনিয়নের বালিয়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া, স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ। স্বজনদের কান্নায় বইছে শোকের মাতম। একসঙ্গে পরিবারের চার সদস্যকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্বজনরা। প্রতিবেশীরাও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
- নিহতের চাচাত ভাই সাকিব মোল্লা বলেন , এমন হৃদয়বিদারক ঘটনা এই এলাকায় আগে খুব কমই ঘটেছে। এবং এটাই প্রথম পরিবারের একমাত্র উপার্জনক্ষম আমার দুই ভাই হারিয়ে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় পড়েছে এই এই পরিবারের অন্যান্য সদস্যরা।স্থানীয় প্রতিবেশী শামিম বলেন, এমন হৃদয়বিদারক ঘটনা আমাদের এই মস্তাপুর ইউনিয়নে এই প্রথম সামনে কোরবানির ঈদ এই ঈদটিও করে যেতে পারল না তার আপন দুই ভাই ।তাদের হারিয়ে শোকে কাতর

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে সড়ক নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
- এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য, মাদারীপুরের মোস্তফাপুর এলাকা থেকে সকালে রোগী নিয়ে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল যাওয়ার পথে নগরকান্দা উপজেলার শংকরপাশা এলাকায় বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে হয়। এতে অ্যাম্বুলেন্সের চালক ও গাড়িতে থাকা একই পরিবারের চার জনসহ মোট পাঁচ জন নিহত হয়েছে।








