বাণিজ্যিক বিজ্ঞাপন

ঈদে MTF কর্তৃপক্ষের ব্যতিক্রমী উদ্যোগ

বোনাসের সঙ্গে গরুর মাংস উপহার দিল মেঘনা গ্রুপ

ঢাকা: মেঘনা গ্রুপ দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান ঈদুল ফিতরকে সামনে রেখে কর্মীদের সঙ্গে আনন্দ ভাগাভাগির এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও প্রতিষ্ঠানটির কর্ণধার মিজানুর রহমান ভূঁইয়া তার ব্যক্তিগত খামারের গরু জবাই করে ঈদের আগেই বোনাসের সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের জন্য গরুর মাংস উপহার দিয়েছেন।

জানা গেছে, কর্মীদের প্রতি আন্তরিকতা ও পারিবারিক বন্ধনের ঐতিহ্য ধরে রাখতে দীর্ঘদিন ধরে এ উদ্যোগ চালু রয়েছে। ঈদ উৎসবকে আরও আনন্দঘন করে তুলতেই মেঘনা গ্রুপের পক্ষ থেকে কর্মীদের মাঝে এই বিশেষ উপহার বিতরণ করা হয়।

এ বছরের ঈদ উপহার বিতরণ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মেঘনা গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (C.E.O), জনাব লুৎফুল বারী এবং মেঘনা গ্রুপের চিফ অপারেটিং অফিসার (C.O.O) শহীদুল্লাহ্‌ শহিদ,  সঞ্চালনায় মেঘনা গ্রুপের জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক- বিপণন, জনাব মোস্তাফিজুর রহমান এবং মহাব্যবস্থাপক ইস্রাফিল হোসেন সাজু। এছাড়া আরও উপস্থিত ছিলেন জনাব খান মোহাম্মদ শামিম ও জনাব মোঃ এ সেলিম মোল্লা মহাব্যবস্থাপক- একাউন্টস ও ফিন্যান্স যথাক্রমে বাইক ডিভিশন ও মেঘনা ইনোভা রাবার কোম্পানি লিমিটেড।

কর্মকর্তারা জানান, প্রতিষ্ঠানের কর্ণধার মিজানুর রহমান ভূঁইয়া কর্মীদের প্রতি মানবিক আচরণ এবং কল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য দীর্ঘদিন ধরেই প্রশংসিত। কর্মীদের নির্দিষ্ট সময় ও বয়স পূর্ণ হলে ক্রমানুসারে ওমরাহ ও হজ পালনের সুযোগ দেওয়ার বিষয়টিও প্রতিষ্ঠানের একটি বিশেষ ঐতিহ্য হিসেবে পরিচিত। অনেক ক্ষেত্রে তিনি ব্যবসায়িক সহযোগী ও ডিলারদেরও পুরস্কার হিসেবে ওমরাহ বা হজে পাঠাতে আগ্রহ দেখান। অনেক কর্মকর্তার মতে, প্রতিষ্ঠানটির মালিকপক্ষ কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণে বেতন-ভাতা বৃদ্ধির ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা পালন করেছে।

মেঘনা গ্রুপ বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী। ১৯৬৫ সালে সফল উদ্যোক্তা আব্দুল খালেক ভূঁইয়ার হাত ধরে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। পরবর্তীতে তার সুযোগ্য সন্তান মিজানুর রহমান ভূঁইয়া নেতৃত্ব গ্রহণ করলে প্রতিষ্ঠানটি দ্রুত সম্প্রসারিত হয়ে দেশের প্রথম সারির শিল্পপ্রতিষ্ঠানে পরিণত হয়।

বর্তমানে মেঘনা গ্রুপের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠান টায়ার, লাইট ইঞ্জিনিয়ারিং (বিশেষ করে সাইকেল উৎপাদন), সিমেন্ট, প্যাকেজিং, টেক্সটাইলসহ বিভিন্ন খাতে উৎপাদন ও ব্যবসা পরিচালিত হচ্ছে

MTF টায়ার বাংলাদেশে একটি জনপ্রিয় টায়ার ব্র্যান্ড। এটি মেঘনা গ্রুপ এর প্রতিষ্ঠান দ্বারা ২০১০ সালে চালু করা হয়। এই কোম্পানি মোটরসাইকেল, সিএনজি, ইজি বাইক, বাস-ট্রাক ও সাইকেলের জন্য বিভিন্ন ধরনের টায়ার তৈরি করে।  MTF টায়ার শক্ত গ্রিপ, টেকসই রাবার ও ভালো পারফরম্যান্সের জন্য পরিচিত। বর্তমানে বাংলাদেশে টায়ারের বাজারে  MTF প্রায় ২৩% মার্কেট শেয়ার নিয়ে শীর্ষ ব্র্যান্ডগুলোর মধ্যে একটি এবং প্রায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। তাই দেশের অনেক চালক নিরাপদ ও দীর্ঘস্থায়ী ব্যবহারের জন্য MTF টায়ার পছন্দ করেন।

সাইকেল উৎপাদনে মেঘনা গ্রুপ বাংলাদেশে শীর্ষস্থানীয় অবস্থান ধরে রেখেছে। দেশের বাজারের পাশাপাশি জার্মানি, যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশে এসব সাইকেল রপ্তানি করা হয়। পাশাপাশি পোশাক খাতেও প্রতিষ্ঠানটি ইউরোপের বিভিন্ন আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ডে পণ্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ঈদ উপলক্ষে কর্মীদের সঙ্গে আনন্দ ভাগাভাগির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা। অনেকেই মেঘনা গ্রুপের কর্ণধার মিজানুর রহমান ভূঁইয়া এবং তার বড় সন্তান মাহিন ভূঁইয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

বাণিজ্যিক বিজ্ঞাপন

আরও পড়ুন:

Back to top button