বাণিজ্যিক বিজ্ঞাপন

ট্রাকভর্তি চোলাই মদ আগুনে পোড়ালো জনতা

বান্দরবান থেকে চট্টগ্রামে আনার পথে ট্রাকভর্তি চোলাই মদ জব্দ করে আগুনে পুড়িয়েছে ক্ষুব্ধ জনতা। সাতকানিয়ার কেরানিহাটে ট্রাকটি আটক করা হয় রোববার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে।

চোলাই মদে আগুন দেওয়ার ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি ট্রাক থেকে মদের বস্তাগুলো নামিয়ে সড়কের ওপর রেখে আগুন দিচ্ছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, অসংখ্য ছোট পলিথিনে এক লিটার করে চোলাই মদ ভর্তি করা হয়। এসব পলিথিন বস্তায় ভরে মিনি ট্রাকে রাখা হয়। বস্তাগুলোর ওপরে খড় বিছানো হয় দৃষ্টি এড়াতে। প্রায় চার হাজার লিটার চোলাই মদ পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় ট্রাকে থাকা ব্যক্তিরা পালিয়ে যায়।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করে। ট্রাকে থাকা ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি। আগুনে জ্বালিয়ে দেওয়ায় কি পরিমাণ মদ সেখানে ছিল তা জানা যায়নি।

বাণিজ্যিক বিজ্ঞাপন

আরও পড়ুন:

Back to top button