বাণিজ্যিক বিজ্ঞাপন

রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ আরসা কমান্ডার গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র ও অ্যামোনিশনসহ হোসাইন জোহর (৩২) নামে আরসার গান গ্রুপ কমান্ডারকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (৮ এপিবিএন) সদস্যরা। রোববার ভোরে উপজেলার ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আরসার গান গ্রুপ কমান্ডার মো. হোসাইন জোহর থাইংখালী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ/৭ ব্লকের বাসিন্দা মৃত মো. দলুমিয়ার ছেলে।

৮ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. আমির জাফর জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মো. হোসাইন জোহরকে তার নিজ বাসা থেকে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড অ্যামোনিশন এবং চার রাউন্ড খালি খোসাসহ গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, সে মিয়ানমারের নাগরিক এবং সন্ত্রাসী সংগঠন আরসার গান গ্রুপ কমান্ডার হিসেবে বর্তমানে রোহিঙ্গা ক্যাম্পে কিলিং মিশনে অংশগ্রহণ করত। সে আরএসও কমান্ডার খায়রুল আমিন হত্যার এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফ হোসাইন।

বাণিজ্যিক বিজ্ঞাপন

আরও পড়ুন:

Back to top button